শিগগিরই ’কৃষক কার্ড’ চালু করার ঘোষণা দিলেন কৃষি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শিগগিরই ’কৃষক কার্ড’ চালু করার ঘোষণা দিলেন কৃষি প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শুরুতেই ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী দ্রুত কর্মসূচি চালু করতে কাজ শুরু করা হবে। কীভাবে কার্যকরভাবে কার্ড বিতরণ শুরু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হবে।

রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, পরে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন